স্থানীয় সংবাদ

জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

খবর বিজ্ঞপ্তি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ২১ ফেব্রুয়ারি খুলনার নিরালায় অবস্থিত আমির খসরু শিশু বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু-কিশোর সংগঠনের নেতা মোহাম্মদ তহিদুর রসুল শিমুল। আলোচনা পর্বে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ দুলাল, বিশিষ্ট কবি কামরুল হাসান মৃধা, এডভোকেট মোহাম্মদ আমিনুর ইসলাম, আমির খসরু শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষা সাজেদা ইসলাম, বিশিষ্ট কবি সন্দীপ কুমার ঘোষ, বিশিষ্ট নাট্যকার ও লেখক শেখ আমজাদ হোসেন প্রমুখ।এ সময় বক্তারা একুশের ইতিহাস, ভাষা আন্দোলনের ত্যাগ, মাতৃভাষার মান ও মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভাষা শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে সাংস্কৃতিক ও মানবিক চর্চা বাড়াতে হবে।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সংগঠনের কর্মকর্তা মিজানুর রহমান এবং উপস্থাপনায় ছিলেন রাম প্রসাদ রায়। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button