স্থানীয় সংবাদ

ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার, ২১শে ফেব্রুয়ারি খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মাহদী হাসান মুন্না। দোয়া মাহফিলে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মাতৃভাষা রক্ষায় তাঁদের ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সরকারি আজম খান কমার্স কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ শাহরিয়ার নাফিস, নগর প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক ইবাদত শিকারী, আলিয়া মাদরাসা সম্পাদক আল আমিন, স্কুল ও কলেজ সম্পাদক আবু বকর, শূরা সদস্য নুরুজ্জামানসহ বিভিন্ন থানা শাখার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ভাষা শহীদদের আদর্শে উজ্জীবিত হয়ে মাতৃভাষা, দেশ ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button