স্থানীয় সংবাদ
গিলাতলা ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে ৫২ ভাষা আন্দোলনের সকল শহীদের একুশের প্রথম প্রহরে গিলাতলা দক্ষিনপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল্লাহ তারেক, সাধারন সম্পাদক আরমান হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রাহুল, কোষাধক্ষ আবির, আইসিটি ও মিডিয়া বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবির, রিয়াজুল ইসলাম, তুহিন, নাইম, আসিফ, হুসাইন, রোহান, রবি, আরিফ, আসিফ, তানভির প্রমুখ।



