স্থানীয় সংবাদ

দৌলতপুর ডিএই অতিরিক্ত পরিচালক’র কার্যালয়ে মহান ভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টার : অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কার্যালয়ে আসর নামাজ বাদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর এটিআই এর প্রাক্তন অধ্যক্ষ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এস এম ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন ডিএই অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবীর কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত থেকে ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা করেন খুলনা খামারবাড়ি উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম,উপপরিচালক বাগেরহাট মোতাহার হোসেন,পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন,প্রকল্প পরিচালক ফরিদুর রহমান, তৈহিদ্বীন ইসলাম তৌহিদ,বিসিআরএল প্রকল্পের কোঅর্ডিনেটর মোঃ আশরাফুল আলম,নতুন মেট্রোপলিটন কৃষি অফিসার স্বামী মরার নিপা ও লবণ চড়া মেট্রোপলিটন কৃষি অফিসার ফরহা দিবা শামস মোঃ ফেরদৌস হোসেনসহ অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সকল কর্মচারীগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, পৃথিবীর কোন জাতি নিজের ভাষার জন্য আন্দোলন করেনি। শুধু আমরা বাঙালিরা এ বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছি। ৫২ ভাষা আন্দোলন থেকে বাংলাদেশে একাত্তরের সৃষ্টি হয়েছে। অনেক শহীদের রক্তের বিনিময়ে এই মাতৃভাষা অর্জন করেছে এ জাতি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলা করার দাবিতে এদেশের দামান ছেলেরা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছিল। এ ভাষার মর্যাদা আমাদের রাখতে হবে। বাংলা ভাষা কে আমরা শুদ্ধমত ব্যবহার করব। বাংলা কে যেন বিকৃত করে কেউ ব্যবহার না করে সেদিকে সবাই দৃষ্টি রাখতে হবে। এ ভাষা আমাদের মায়ের ভাষা। মায়ের কাছে যেমন সবাই সন্তানের মতো, এই ভাষাটি আমাদের কাছে মায়ের ভাষার মতই। বাংলা ভাষা আজ বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব ভাষার মঞ্চে স্থান পেয়েছে। তাই আজ বাঙালি সফল হয়েছে,বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের বাইরেও একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button