খুলনা ও সাতক্ষীরায় বিএসটিআই’র বাজার তদারকি অভিযান

স্টাফ রিপোর্টার ঃ বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা ও সাতক্ষীরা জেলা প্রশাসন’র সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন, মান এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা বিভাগীয় কার্যালয়-এর উদ্যোগে বয়রা বাজার এলাকায় বিশেষ সার্ভিল্যান্স ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে বাজারে ব্যবহৃত বিভিন্ন ওজন ও পরিমাপযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈধ ভেরিফিকেশন সনদ পর্যালোচনা করা হয়। বেশ কয়েকটি ফলের দোকানের ওজনযন্ত্রের ভেরিফিকেশন/স্ট্যাম্পিং হালনাগাদ না থাকায় সেগুলো দ্রুত ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। আদি ঘোষ ডেয়ারি, নিউ সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারি, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ইত্যাদি প্রতিষ্ঠানের বিএসটিআই সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ যাচাই করা হয়। এছাড়া বিভিন্ন খাবার হোটেলে ইফতারি খাদ্যপণ্য স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে কিনা তা তদারকি করা হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। খুলনা বিএসটিআই জনস্বার্থে কর্তৃক বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে ও অভিযানে সাতক্ষীরা সদর মেসার্স হোমস প্রতিষ্ঠান বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বাজারজাত করে কিন্তু মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাভিল হোসেন তামীম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।



