স্থানীয় সংবাদ

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ: সরকারকে অভিনন্দন মহানগর বিএনপির

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু-কে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মিডিয়া সেলের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নগর উন্নয়ন বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকার কারণে নজরুল ইসলাম মঞ্জুর এই নিয়োগ খুলনার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন। নজরুল ইসলাম মঞ্জু ছাত্রজীবন থেকেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি খুলনার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের প্রসার এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা খুলনা সিটি করপোরেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। মহানগর বিএনপি নেতারা আরও বলেন, বর্তমান সময়ে নগর ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বিবৃতিতে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, খুলনার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এ সিদ্ধান্ত সময়োপযোগী। মহানগর বিএনপি আশা প্রকাশ করে, দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button