স্থানীয় সংবাদ

কয়রায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্কার পরিচ্ছন্ন কার্যাক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা-পাইকগাছার নব-নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ সহ জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কয়রায় ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেন । বর্তমান ভবনের সীমাবদ্ধতা ও ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে তিনি জানান, বিষয়টি যত সম্ভব তাড়াতাড়ি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হবে। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “নবীন ও প্রবীণ ডাক্তাররা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এটাই হলো আমার প্রত্যাশা। মানুষরা অসুস্থতা অবস্থায় যারা এখানে আসেন, তাদের সেবায় যেন কোনো ঘাটতি না হয়। হাসপাতালে নিরাপদ পানি, মানসম্মত খাবার সরবরাহ, এক্স-রে মেশিন চালু রাখা, প্যাথলজি বিভাগে জনবল সংকট দূর করা এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন মাওলানা আবুল কালাম আজাদ। পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ -সভাপতি মোঃ ওলিউল্যাহ, জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডাঃ সুজিত কুমার বৈদ্য, ডাঃ ডান্টন সানা, আশিক মাহমুদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button