স্থানীয় সংবাদ
খালিশপুরে দু’ সেমাই ফ্যাক্টরিকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ খুলনায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের সেমাই তৈরি এবং মোরগজাতকরণের অনুমোদন না থাকায় দু’ সেমাই ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর খালিশপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে খালিশপুর বিআইডিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ফ্যাক্টরী দু’টি কে প্রতি বছরই ভ্রাম্যমান আদালত জরিমানা করারা ইতিহাস রয়েছে। তারপরও তারা ভেজাল সেমাই তৈরী অব্যাহত রেখেছে।



