খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স : জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে মোবাইল কোর্ট ও বিশেষ সার্ভিলেন্স পরিচালিত হয়। মোবাইল কোর্টে খালিশপুর চিত্রালী বাজার বৈশাখী সেমাই মিলকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ভার্মিসিলি পণ্য মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা ও বিআইডিসি রোড খালিশপুর সোনালী ফ্লাওয়ার মিলকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত ভার্মিসিলি পণ্য মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিতকরণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা-এর উদ্যোগে নিরালা, সোনাডাঙ্গা ও নিউমার্কেট এলাকায় বিশেষ সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। সার্ভিলেন্সকালে নিরালা মোড় স্বপ্ন, মজিদ স্মরণী মনা সুপার শপ, সোনাডাঙ্গা,খুলনা এবং নিউমার্কেট সেভ এন্ড সেফ প্রতিষ্ঠানসমূহে ব্যবহৃত বিভিন্ন ওজন ও পরিমাপযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং সিএম সনদ/ছাড়পত্র ও ভেরিফিকেশন সনদ যাচাই করা হয় । এছাড়া নিউমার্কেট কেক ওয়াল্ড, নিউমার্কেট কেক অফ প্যারাডাইস কে ডেকোরেটেড কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ গ্রহনের তাগাদা প্রদান করা হয়। মোবাইল কোর্ট সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন, এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু, এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মো: তারিকুল ইসলাম সুমন, এবং পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, খুলনা কর্তৃক এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



