নগরীর বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকা-ের ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের গভীর উদ্বেগ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা নগরীর প্রাণকেন্দ্র বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে নিউ মার্কেট সংলগ্ন উক্ত মার্কেটের “গোধূলি” নামক একটি মোবাইল ফোনের দোকান থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিরাপত্তাকর্মী ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মাহদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক ওসমান নাদীম বলেন, “ব্যবসায়ীদের এই ক্ষতি কেবল ব্যক্তিগত নয়, বরং সামগ্রিক অর্থনীতির জন্যও বড় ধাক্কা। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকা-ের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সরকারি আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।” নেতৃবৃন্দ আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মার্কেটগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বৈদ্যুতিক লাইন ও নিরাপত্তা ব্যবস্থার নিয়মিত তদারকি জরুরি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ, দাওয়াহ সম্পাদক বায়েজিদ আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ ও কল্যাণ সম্পাদক আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক ইবাদত শিকারি, কওমি মাদ্রাসা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলিয়া মাদ্রাসা সম্পাদক আল আমিন শেখ, স্কুল ও কলেজ সম্পাদক আবু বকর সিদ্দীক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রেজাউল করিম এবং কার্যনির্বাহী সদস্য শাহ জালাল। খুলনার ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করতে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।



