স্থানীয় সংবাদ

বায়তুন নুর কমপ্লেক্সে অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী আন্দোলন নগর নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি ঃ গত সোমবার রাতে নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর মসজিদ কমপ্লেক্সে অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় ক্ষতিগ্রস্ত দোকানদার ব্যবসায়ীদের সান্তনা ও ঘটনাস্থল পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া, মোঃ ফেরদাউস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ মাহদী হাসান মুন্না, মোঃ হাবিবুল্লাহ মিসবাহ, মোঃ উসমান নাদীম, মোঃ শাহজাহান, মোঃ শাহজালাল, মুফতী ইবরাহীম ফরিদাবাদী প্রমুখ। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার কথা নেতৃবৃন্দকে জানান নেতৃবৃন্দ ব্যবসায়ীদেরকে আশ্বাস দিন এবং প্রশাসন যাতে সর্বোচ্চ নিরাপত্তা দেয় এজন্য বিশেষভাবে আহ্বান জানান। নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ব্যবসায়ীরা যাতে এই দুর্ঘটনার শোক কাটিয়ে রোজার ভিতরই যাতে তারা নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button