স্থানীয় সংবাদ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ১ হাজার ইয়াবাসহ নারী আটক

যশোর ব্যুরো ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসিমা বেগম নামে এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া ইউনিয়নের তফসীডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের দক্ষিণ যশোর বেনাপোল সড়কের পাশে সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ বাসে তল্লাশি চালিয়ে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় নাসিমা বেগম (৪৫)-কে আটক করা হয়।
আটক নাসিমা বেগম খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা মেইনরোড এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button