স্থানীয় সংবাদ

যশোরে মোটরসাইকেলের টাকা না পেয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার সাতমাইল দক্ষিণ ললিতা গ্রামে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে অভিমানে বিষপান করে বিল্লাল হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মৃত বিল্লাল হোসেন যশোর সদর উপজেলার দক্ষিণ ললিতা গ্রামের শাহাজানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা চান। টাকা না পেয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৫ টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button