রামপাল ভারত-বাংলাদেশ তাপ-বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালকের যোগদান

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশ মৈত্রী তাপ-বিদ্যুৎ কেন্দ্রে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন প্রকৌশলী রমানাথ পূজারী। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিআইএফপিসিএল এ যোগদান করেন। এর আগেও তিনি এ কোম্পানীর পাওয়ার প্রজেক্ট (এমএসটিপিপি) এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব¡ পালন করেছিলেন। কোম্পানীর জনসংযোগ কর্মকর্তা আনোয়ারুল আজীম মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন প্রকৌশলী রমানাথ পুজারী এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে তিনি প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করা এবং এমএসটিপিপি এর পরিবেশগত নিয়মাবলী পরিপালনে সম্পৃক্ত ছিলেন। এই সময়ে, তিনি নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং পরিবেশগত বিধিবিধান ও শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । এছাড়াও তার সময়কালে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্য্যক্রম এবং প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচালিত হয়েছে। রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওডিশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বি.ই. (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। তিনি গুর গাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি আইআইএম, আহমেদাবাদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদান করেন এবং বিদ্যুৎ খাতে তাঁর প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এনটিপিসি এর কর্পোরেট সেফটি বিভাগ পরিচালনা করেছেন এবং সেখানে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন । তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসি সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২টি মেয়ে সন্তানের জনক।



