স্থানীয় সংবাদ

টিসিবির পণ্য ফেলে পালালেন দোকানি দুই সেমাই কারখানাকে জরিমানা

# সাথে ছিল বিএসটিআই #

স্টাফ রিপোর্টার ঃ নগরীর বয়রা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে টিসিবির পণ্য ফেলে রেখে পালিয়ে যান এক দোকানি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি। একই দিনে সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং মোড়কজাতকরণের অনুমোদন না থাকায় দুটি সেমাই কারখানাকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং র‌্যাব-৬ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু, র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল ইসলাম, বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো: তারিকুল ইসলাম সুমন, বিএসটিআই (মেট্রোলজি) পরিদর্শক হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানকালে খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রন করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button