স্থানীয় সংবাদ

মণিরামপুরের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সর্বদলীয় ঐক্য গড়ে তোলা হবে : গাজী এনামুল হক এমপি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ ৮৯, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, মণিরামপুরের জনমানুষের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বদলীয় ঐক্য গড়ে তোলা হবে। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সর্বাগ্রে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমি নির্বাচিত হবার পর আমার একটাই চাওয়া পাওয়া যে, মণিরামপুরের মানুষ কীভাবে সুখে শান্তিতে মিলে মিশে একসাথে বসবাস করতে পারে । এ ব্যাপারে আমার পক্ষ থেকে সর্বদা চেষ্টা অব্যাহত থাকবে। মণিরামপুরের মানুষ কে কোন দলের সেটা আমি কোন দিন ভাববো না। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক এবং অভিন্ন জাতিসত্তা হিসেবে সবাইকে আমি এক নজরে মূল্যায়ন করবো। বুধবার বেলা ১২টায় মণিরামপুর পৌরসভা সভাকক্ষে বে-সরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পেভ প্রকল্পের আওতায় ‘পিএফজি (পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) কর্তৃক আয়োজিত নির্বাচনোত্তর বাস্তবতাঃ শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রিতি প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। পিএফজি মণিরামপুর উপজেলা কমিটির পিস এ্যাম্বাসেডর ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় পিএফজির আব্দুল মান্নানের পরিচলানায় এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পিস এ্যাম্বাসেডর আসাদুজজামান রয়েল। বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ স¤্রাট হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্্যাহ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রটারী সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খান সফিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, পিএফজির সদস্য সহকারী অধ্যাপক নুরুল হক, সাবেক পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, প্রভাষক হাচিনা আক্তার কাকলী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button