স্থানীয় সংবাদ

তেরখাদায় নবনির্বাচিত এমপি হেলালকে স্বাগত জানাতে প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি,

# পরিবেশ ও উন্নয়নে একত্রিত উদ্যোগ #

তেরখাদা প্রতিনিধি : তেরখাদায় প্রশাসন বৃক্ষরোপণে নবনির্বাচিত এমপি হেলালকে স্বাগত, সবুজ উন্নয়নের প্রত্যয় নিয়ে তেরখাদা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বার্তা নিয়ে স্থানীয় পর্যায়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমকে টেকসই করতে হলে পরিবেশ রক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় তা বাস্তবায়ন সম্ভব।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অশীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কার মৃধা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ ,সহকারি প্রোগ্রামার লিডাম পাল বালা, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায় চৌধুরী কাউছার আলী ও সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন ।
কর্মকর্তারা একযোগে বৃক্ষরোপণে অংশ নেন এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে উপজেলায় কর্মরত দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় জোরদার এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচি তেরখাদায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উন্নয়ন প্রত্যয়ের বার্তা পৌঁছে দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button