স্থানীয় সংবাদ

খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির । বিবৃতিতে খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নগর উন্নয়ন বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকার কারণে নজরুল ইসলাম মঞ্জুর এই নিয়োগ খুলনার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন। নজরুল ইসলাম মঞ্জু ছাত্রজীবন থেকেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি খুলনার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের প্রসার এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির নেতারা আরও বলেন, বর্তমান সময়ে নগর ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। বিবৃতিতে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, খুলনার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এ সিদ্ধান্ত সময়োপযোগী। খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির আশা প্রকাশ করে, দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে। বিবৃতিদাতারা মেজবাউল আক্তার পিন্টু সাধারণ সম্পাদক খুলনা সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণের সমিতি খুলনা, আরিফ হোসেন আরা, মাসুদ তানভীর প্রিন্স, এসএম জসিম উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন তুহিন, নাসিরুল ইসলাম মন্টু, মোঃ হুমায়ুন কবির,গোলাম কিবরিয়া, আব্দুল্লাহ লিটন, মোহাম্মদ মশিউর রহমান তুফান, মোহাম্মদ রাজিউল আলম বাপ্পি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button