পবিত্র রমজান উপলক্ষে খুলনা বিএসটিআই বিশেষ সার্ভিলেন্স কার্যক্রম

# খুলনা বিএসটিআই সাতক্ষীরায় মোবাইল কোর্ট
#২ টি মামলা
# তিন হাজার টাকা জরিমানা #
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস খালিশপুর এলাকায় বিশেষ সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। সার্ভিলেন্সকালে খালিশপুর শিশু পার্ক মেগা বিরিয়ানি হাউজ,তাহা এন্টারপ্রাইজ এবং সেলিনা সেমাই মিল সমূহে সিএম লাইসেন্স নিয়ে বাবসা পরিচালনার জন্য তাগিদ দেওয়া হয়। প্রতিষ্ঠানসমুহে ব্যবহৃত বিভিন্ন ওজন ও পরিমাপযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং সিএম সনদ/ছাড়পত্র ও ভেরিফিকেশন সনদ যাচাই করা হয় । খালিশপুর চিত্রালী বাজার ফ্রুটস কর্নার, নিউ ফ্রুটস কর্নার,দুলাল স্টোর,খালিশপুর চিত্রালী বাজার লিয়াকত স্টোর, জসিম মাংস বিতান, রিফাত মুরগীর দোকান, খালিশপুর আব্দুল ওয়ারিশ মীট সস্প,মানসী মোড় ছাত্তার ফিস,তাহা এন্টারপ্রাইজ, বৈকালী আদি ঘোষ ডেয়ারি এবং বিভিন্ন সবজি দোকানদারদের, মুদির দোকান দের অনুকূলে ভেরিফিকেশন সনদ গ্রহনের তাগাদা প্রদান করা হয়। অনুরুপ খুলনা বিভাগীয় বিএসটিআই অফিস এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মেসার্স বলাকা অয়েল মিল, ইটাগাছা, সদর, সাতক্ষীরা- কে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৩২(১)/৪৮ এবং ২৪/৪১ ধারায় দুই হাজার টাকা জরিমানা করেন,মেসার্স গাজী অয়েল মিল, ইটাগাছা, সদর, সাতক্ষীরা-কে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট -“ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাতক্ষীরা সদরের নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার পরীক্ষক মেট্রোলজি মোঃ রহিজ আহমেদ ভৌত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।



