দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ উল হকের সুস্থতা কামনা এমইউজে খুলনা ও বিএফইউজে নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক প্রবাহ সম্পাদক ও প্রকাশক, খুলনা সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আশরাফ উল হক এর সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেনÑমেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবীণ সম্পাদক আশরাফ উল হক খুলনার সাংবাদিক সমাজের একজন শ্রদ্ধেয় ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। বিবৃতিতে রাব্বুল আলামিনের দরবারে দোয়া-তিনি যেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন সম্পাদককে দ্রুত আরোগ্য দান করেন, সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করেন। প্রবীন সাংবাদিক আশরাফ-উল-হক’র সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে খুলনা মহানগরীর রায়পাড়া ক্রস রোডে অবস্থিত তার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বুধবার দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। শ্বাসকষ্টজনিত কারণে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি রাখা হয়েছে।



