স্থানীয় সংবাদ

বাজার মনিটরিংয়ে নামলেন এমপি আজাদ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ । তিনি জামায়াতের মনোনয়ন নিয়ে খুলনা- -৬ ( কয়রা-পাইকগাছা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদরের বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীকে সঙ্গে নিয়ে তিনি, মনহরি দোকান, কাঁচাবাজার, মাছ বাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন। পরিদর্শনকালে সংসদ সদস্য ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রমজানকে ঘিরে হঠাৎ করে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে অতিরিক্ত মূল্যে পণ্য কিনতে গিয়ে সাধারণ ক্রেতাদের কষ্ট পেতে হয়। যাতে করে দোকানদাররা দাম বৃদ্ধি করতে না পারে তার জন্য তিনি বাজার মনিটরিং করছেন। এ সময় এমপি আবুল কালাম আজাদ বলেন, “অতিরিক্ত মূল্যের কারণে ভোক্তাদের সীমাহীন কষ্ট হয়। কোনোভাবেই এটি করতে দেওয়া যাবে না। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্যরা সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button