দিঘলিয়ায় পূর্ব কলহের জের ধরে জনৈক যুবক ছুরিকাঘাতে নিহত

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি বকশীবাড়ি মাদ্রাসার সামনে পূর্ব কলহের জের ধরে মুরাদ হোসেন (৪৫) নামক যুবককে কুপিয়ে হত্যা করেছে বিরোধী চক্র। নিহত মুরাদ হোসেন হাজীগ্রাম নিবাসী মুনসুর খানের পুত্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) মাগরিবের আগে মাদ্রাসার সামনে থেকে স্যান্ডেল কিনে ইজিবাইকে ওঠার সময় ওঁৎ পেতে থাকা শত্রুপক্ষ ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।মুরাদ হোসেম স্এথানীয় একজন ব্যবসায়ী।তিমি দিঘলিয়া বিএনপির একজন সক্রীয় সদস্য। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মেডিকেল কলেজে বয়েছে। স্বজনরা মেডিকেল কলেজে থাকার কারণে যোগাযোগ সম্ভব হয়নি। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের গ্রেফতারে জোর অভিযান অব্যাহত আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের কতিপয় সদস্য পথেরবাজারসহ কতিপয় হাট ঘাটের সিডিউল কিনে। কিন্তু স্থানীয় বিএনপির কতিপয় নেতার নেতৃত্বে সিন্ডকেট তৈরি করায় নিহত মুরাদের সাথে ছাত্রদলের জনৈক নেতাকে কিল ঘুষির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে এ হামলা হত্যার ঘটনা ঘটতে পারে বলে জানা যায়।



