স্থানীয় সংবাদ
দৈনিক প্রবাহ’র সাংবাদিক রায়হানের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ দৈনিক প্রবাহ প্রত্রিকার স্টাফ রিপোর্টার খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য মোঃ রায়হান মোল্লার পিতা আমানুল্লাহ মোল্লা (৭০ )ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার ইফতারীর পর হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহে ওইন্না ইলাইহি রাজিউন। মৃত্যূকালে তিনি এক পুত্রসন্তান স্ত্রী সহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক প্রবাহ পরিবারের সকল সদস্য।



