এত শক্তি আগে কোনদিন ভূমিকম্প অনুভব করতে পারেনি এ জনপদের মানুষ

# ভুমিকম্পে কেপে উঠলো কয়রা #
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কিছু না বুঝতেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে সুন্দরবন সংলগ্ন কয়রা। আতঙ্কে ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। তাদের অনেকেই জানান, বেশ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন। শুক্রবার জুম্মা নামাজের সময় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে পুরো কয়রাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও অনেক জায়গার মসজিদ ও কিছু পাকা ঘড়বাড়ি প্রতিষ্ঠানে ফাটল দেখা গেছে। মসজিদে নামাজ পড়ার সময় ভুমিকম্পটি অনুভূতু হওয়ায় মুসুল্লিদের মাঝে ব্যাপক আতংকিত দেখা দেয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ১৮ কিলোমিটার দূরে আশাশুনি উপজেলায়। আর কয়রা উপজেলা আশাশুনির পাশ্ববর্তী হওয়ায় এখানকার মানুষ এই ভুমিকম্পে আতংতিত হয়ে পড়ে। ৫নং কয়রা গ্রামের বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম বলেন, তার জীবনে এতবড় ভুমিকম্প কখনও দেখেনি। সাতহালিয়া গ্রামের বায়োজিদ হোসেন বলেন, আজকের ভুমিকম্পে তার গ্রাম অবস্থিত সাতহালিয়া হাফিজিয়া জামে মসজিদের দেয়াল ফাটল দেখা দিয়েছে। কয়রার বয়োবৃদ্ধ মাওলানা নাসির উদ্দীন বলেন, মসজিদে নামাজ পড়ার সময় ভুমিকম্পটি অনুভূতু হয়। পুরো মসজিদটি যেন কম্পনের পর কম্পন সৃষ্টি হয়। সকল মুসুল্লিরা দিকবিদিক হয়ে পড়ে।



