স্থানীয় সংবাদ

খালিশপুর ১০নং ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে ফ্যামিলী কার্ড প্রস্তুতে রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই চলছে কার্যক্রম

# আজ শেষ হচ্ছে জরিপ #

স্টাফ রিপোর্টারঃ রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই খালিশপুরে ফ্যামিলী কার্ড প্রস্তুতে ব্যাপক কার্যক্রম চলছে। ঈদের মধ্যে ফ্যামিলী কার্ড প্রদানের জন্য কেসিসি এ তৎপরতা শুরু। খালিশপুর ১০নং ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্ড প্রদান করা হবে। দেশের আটটি বিভাগীয় শহরের ১০টি উপজেলা প্রাথমিকভাবে এ কার্ড চালু করা হবে। তার মধ্যে খালিশপুর ১০নং ওয়ার্ড পড়েছে। ঈদের আগে ফ্যামিলী কার্ড বিতরণ করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারী প্রাথমিক প্রতিবেদন প্রনয়ন করা। সে লক্ষে কেসিসি ফ্যামিলী কার্ড কার্যক্রমের পাইলটিং নিয়ে নিয়মিত তদারকি করা। আগামী ১০ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ কমিটির সভাপতি হচ্ছে জেলা প্রশাসক, সদস্য সচিব হচ্ছেন উপ পরিচালক সমাজ সেবা কার্যালয়। কেসিসির ওয়ার্ড কমিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।। আজ রবিবার শেষ হচ্ছে ১০নং ওয়ার্ডে জরিপ কাজ। এ কাজটি করা হচ্ছে সমাজসেবা অফিসের নেতৃত্বে। এ ওয়ার্ডকে ১২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিপি ঘরই এ জরিপের আওতায় আসবে। একজন তথ্য দাতাকে ৪৯ ধরনের তথ্য দিতে হবে। ২০০ জন জরিপ সদস্য এ কাজটি করছেন। ১২টি সরকারী সংস্থা এ জরিপ কাজ পরিচালনা করছেন। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ কানিজ মোস্তফা বলেন, আজ রবিবার ১০নং ওয়ার্ডে জরিপ শেষ হবে। বিভিন্œ সংস্থার ২০০ জন কর্মী এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এই ওয়ার্ডে ১১ হাজার ৮শ’ পরিবার রয়েছে। সবাই এ জরিপের আওতায় আসবে। জরিপের আওতায় আসলেই সবাই কার্ড পাবে না। যার জরিপ এই ২০০ জন কর্মী করছেন। তাদের তদারকিতে ১০ জন সুপার ভাইজার রয়েছেন। জরিপ শেষে তিন ক্যাডাগরিতে কার্ড দেয়া হবে। এর মধ্যে দরিদ্র, অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নি¤œবিত্ত মানুষ কার্ডের আওতায় আসবে। তিনি আরো বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই তারা খুবই স্বাচ্ছন্দে কাজ করছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button