স্থানীয় সংবাদ

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বসত বাড়িতে হামলা ও লুট : মারপিটে নারীসহ ৩ জন আহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে পুর্বÑশত্রুতার জের ধরে মান্নান হাওলাদারের বসতবাড়ীতে হামলা, মারপিট ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানা গেছে। হামলায় মান্নানের মেয়ে রহিমা খাতুনসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত শাহিন হাওলাদার (৩৫) কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের হরতকিতলা গ্রামে। সন্ত্রাসী হামলার খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আব্দুল মান্নান হাওলাদারের অভিযোগ, পূর্ব শত্রুতার কারনে তার ভাইয়ের ছেলেরা পরিকল্পিতভাবে তার বসতঘরে হামলা করে। হামলায় ৩ জন আহত হয়েছে। হামলাকারিরা বসতঘরের দরজা ভেঙ্গে ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। এ অভিযোগ অস্বীকার করে মান্নান হাওলাদারের বিরুদ্ধে পাল্টা মারপিটের অভিযোগ করেন তার আপন ভাই আলতাফ হাওলাদার। তিনি অভিযোগ করে বলেন, মান্নানের ছেলে মাহফুজ জুলাই শহীদ হিসাবে পরিচয় পাওয়ায় মান্নান এলাকার সকলকে জিম্মি করে ফেলেছে। গতকাল সে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। আজ আবার আমার ছেলেদেরকে মারপিট করেছে। ঘটনা বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button