স্থানীয় সংবাদ
ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক গিলাতলার উদ্যেগে ইফতার সামগ্রি বিতরন

স্টাফ রিপোর্টার ঃ ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক গিলাতলার উদ্যেগে পবিত্র মাহে রমজান মাস জুড়ে রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরন অব্যাহত রয়েছে । গতকাল আটরা শিল্প এলাকার ডাক্তারবাড়ি , আফিলগেট, গ্যারিশনসহ বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইনশাআল্লাহ ৩০ টা রোজায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ইফতার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক গিলাতলা সংস্থার সভাপতি ইসমাইল গাজী,সহ সভাপতি সামির আহম্মেদ, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ছোয়া, যুগ্ম সম্পাদকঃ আরিফুর রহমান সহ সকল সদস্যবৃন্দ।



