স্থানীয় সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল মোংলা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনালে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ মোশাররাফ হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহামুদুন চৌধুরী (জনি)। দোয়া ও ইফতার মাহফিলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা, ৫ আগস্টের আন্দোলনে নিহত ছাত্র জনতা এবং মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের যে সকল সদস্য এ পর্যন্ত মৃত্যু বরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ, জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু, মাননীয় সংসদ সদস্য, খুলনা-২, জনাব মোঃ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মোংলা কাস্টমস্ হাউস এর সম্মানিত কমিশনার জনাব ম. শফিউজ্জামান, মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার (জি), পিএসসি, বিএন, ও পরিচালক (ট্রাফিক) মোঃ কামাল হোসেন, জনাব মোঃ শাহনেওয়াজ খালেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল), খুলনা, জনাব মোহাম্মদ শফিকুল আলম, সহকারী পরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনা, জনাব শফিকুল আলম মনা, সভাপতি, খুলনা মহানগর বিএনপি, প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ সধারণ সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button