আড়ংঘাটায় স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

# প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ খুমেক ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ #
# পাশাপাশি আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন গাইকুড় পশ্চিমপাড়া এলাকার জনৈক এক ভাড়া বাড়িতে শাহাবুদ্দিন মোল্লা (২৪) নামের এক ভাড়াটিয়া স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ( ১মার্চ) সকালে ওই ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান আহমেদ। নিহত শাহাবুদ্দিন মোল্লা গোহালা,মকসেদপুর গোপালগঞ্জ জেলার বাসিন্দা আমজেদ মোল্লার ছেলে এবং পেশায় একজন রংমিস্ত্রি। সূত্রে জানা গেছে, নিহত রংমিস্ত্রি শাহাবুদ্দিন মোল্লা (শাওন) দৌলতপুর এলাকার একটি ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজে নিয়োজিত ছিলেন। রবিবার (১ মার্চ) সকালে সে ডিউটিতে না যাওয়ার কারণে ফার্নিচার কারখানার মালিক তার স্ত্রীকে ফোন দেয়। তার স্ত্রী কারখানা মালিককে জানায়, স্বামীর সাথে রাগ-অভিমান করে তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাপের বাড়ি গোপালগঞ্জ জেলায় চলে এসেছেন । অতঃপর, ওই কারখানা মালিক রংমিস্ত্রি শাহাবুদ্দিন মোল্লার সন্ধানে কারখানার অন্য কর্মচারীদের (নিহত শাওনের শ্যালকদের) তার ভাড়া বাড়িতে পাঠায়। তারাও গাইকুড় পশ্চিমপাড়া এলাকার ওই ভাড়া বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে এবং দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পাই । একটা পর্যায়ে ঘরের ফাঁকা থেকে দেখতে পারে সে গলায় রশি দিয়ে আত্মহত্যার করেছে। অতঃপর তারা বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনা স্থলে পুলিশ এসে তদন্তের কার্যক্রম শুরু করে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক মন্ডল জানান, গাইকুর পশ্চিম পাড়ায় এক ব্যক্তি আত্মহত্যা করেছে, এমন খবরে ঘটনাস্থলে যায় এবং সত্যতা খুঁজে পাই। ঘটনাস্থল থেকে ভিকটিমের মরদেহ উদ্ধার করি, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে। বর্তমানে মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ বিষয়ে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আহমেদ জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



