স্থানীয় সংবাদ

রকিবুল ইসলাম বকুল এমপি হুইপ নির্বাচিত ও নজরুল ইসলাম মঞ্জু কেসিসি’র প্রশাসক নিযুক্ত হওয়ায় এমইউজে-বিএফইউজের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ নির্বাচিত ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বলেন, নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের প্রত্যাশা পূরণে দুই নেতা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে এটাই আমাদের প্রত্যাশা । জনগণের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রায় আপনাদের সফলতা কামনা করছি । আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সফল হবেন এবং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের বাস্তবায়নে কাজ করবেনÍএই কামনাই করি। নেতৃবৃন্দ আরও বলেন, নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় আপনাদের সততা নিষ্ঠা ও দূরদর্শিতা সাধারণ মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আপনাদের মেধা ও যোগ্যতার সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন। একই সাথে পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে বিগত দিনের ন্যায় আপনাদের সমর্থন ও সহযোগিতার অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button