মোড়লগঞ্জে তারাবি শেষে ফেরার পথে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ মোড়লগঞ্জ উপজেলার চিংড়া খালী গ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আব্দুল আজিজ শেখ (৬০) ও তার ছেলে আবিদুল শেখ (৩০)-কে কুপিয়ে মারাত্মক জখম করেছে। গত ২৭ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুলসুম বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন। এজাহার সূত্রে প্রকাশ, নামাজ শেষে ফেরার সময় একই এলাকার মনির খার ছেলে নাঈম খা ও জিয়ার শেখের ছেলে সুজন শেখসহ আরও কয়েকজন তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে রেফার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। পরিবারের দাবি, ঐ দিন সন্ধ্যায় ডাব চুরির ঘটনায় ধরা পড়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে বলে তারা দাবি করেন।এ ঘটনায় মোড়লগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশ জানায়।



