স্থানীয় সংবাদ

নগরীতে তারাবি নামাজে গিয়ে নিখোঁজ জ্বালানী ব্যবসায়ীর ছেলে : আতঙ্কে পাম্প মালিকরা

খবর বিজ্ঞপ্তি ঃ গত ২১ ফেব্রুয়ারি খুলনাস্থ পুলিশ লাইন জামে মসজিদে তারাবির নামাজ পড়তে যাওয়ার পর মেসার্স কাজী সোবহান ফিলিং ষ্টেশনের স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী মোঃ কাজী সোবহানের পুত্র কাজী নিজামউদ্দীন নিখোঁজ হন। অদ্যাবধি তার কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় জ্বালানী ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। অনতিবিলম্বে কাজী নিজামউদ্দীনকে সুস্থ
অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন সকল জ্বালানী ব্যবসায়ীরা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস্ এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম কাদের, কোষাধ্যক্ষ এস এম মুরাদ-উজ-জামান সহ জ্বালানী ব্যবসায়ীরা এক বিবৃতিতে জানান, খুলনা জেলার সকল পেট্রোলপাম্পে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ কাজী নিজামউদ্দীনকে উদ্ধার এবং ফিলিং ষ্টেশনসমূহের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button