খালিশপুর ১০নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড জরিপের সময় আরো বাড়লো

# জরিপের আওতায় এসেছে ৭৪০৪টি পরিবার #
স্টাফ রিপোর্টারঃ পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল ১০নং ওয়ার্ডে জরিপের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ওয়ার্ডবাসী আরো একদিন সময় বাড়ছে। গতকাল সোমবার পর্যন্ত ৭৪০৪টি খানা (পরিবার) জরিপের আওতায় এসেছে। বাকী পরিবারগুলোকে জরিপের আওতায় আনতে আরো একদিন সময় বাড়ানো হয়েছে। যেহেতু সরকার সবাইকে জরিপের আওতায় আনতে চায়। তাই আজ মঙ্গলবারও চলবে জরিপ। তবে ওয়ার্ডের পাঁচটি স্পটে জরিপ টিম থাকবে। এ জন্য এলাকায় মাইকিং করা হবে বলে সংশ্লিষ্ট অফিসার জানান। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই খালিশপুরে ফ্যামিলী কার্ড প্রস্তুতে ব্যাপক কার্যক্রম চলছে। ঈদের আগেই ফ্যামিলী কার্ড প্রদানের জন্য কেসিসি এ তৎপরতা শুরু। খালিশপুর ১০নং ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্ড প্রদান করা হবে। দেশের আটটি বিভাগীয় শহরের ১০টি উপজেলা প্রাথমিকভাবে এ কার্ড চালু করা হবে। তার মধ্যে খালিশপুর ১০নং ওয়ার্ড পড়েছে। কেসিসি ফ্যামিলী কার্ড কার্যক্রমের পাইলটিং নিয়ে নিয়মিত তদারকি করা। আগামী ১০ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ কাজটি করা হচ্ছে সমাজসেবা অফিসের নেতৃত্বে। একজন তথ্য দাতাকে ৪৯ ধরনের তথ্য দিতে হবে। ২০০ জন জরিপ সদস্য এ কাজটি করছেন। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ কানিজ মোস্তফা বলেন, আজ মঙ্গলবার ১০নং ওয়ার্ডে জরিপ শেষ হবে। এই ওয়ার্ডে ১১ হাজার ৮শ’ পরিবার রয়েছে। সোমবার পর্যন্ত জরিপ করা হয়েছে ৭৪০৪টি খানা (পরিবার)। জরিপের আওতায় আসলেই সবাই কার্ড পাবে না। জরিপ শেষে তিন ক্যাডাগরিতে কার্ড দেয়া হবে। এর মধ্যে দরিদ্র, অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নি¤œবিত্ত মানুষ কার্ডের আওতায় আসবে।



