স্থানীয় সংবাদ

ডুমুরিয়ার মিকশিমিলে এমপি আলিআসগার লবিকে গণ সংবর্ধনা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলী আসগার লবিকে ডুমুরিয়া মিকশিমিল ইউনিয়নবাসী ও বিএনপি’র পক্ষ থেকে ‎‎সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় গন সংবর্ধনা দেয়া হয়। গনসংবর্ধনা শেষে বিকাল সাড়ে ৫টায় সংসদ সদস্য আলী আসগার লবি মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জন সাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের পূর্বে প্রধান অতিথির বক্তৃতায় আলী আসগার লবি বলেন, নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। আলী আসগার লবি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শাসন ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ”তাই দেশ গড়ার কাজে কোনো বিভেদ রাখা চলবেনা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদককারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবেনা। যুবদল নেতাজি এম ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফিশখা, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আ: মালেক সরদার, সাবেকযুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, সাবেকযুগ্ম আহবায়ক মাহাবুর রহমান মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুর রহমান মোড়ল, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, ৩ নং রুদাঘরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার হালদার আমিরুল ইসলামসহ উপজেলা ও জেলা স্থানীয় নেতৃবৃন্দ। জোয়ার্দ্দার ট্রেডার্সের সহযোগীতায় অনুষ্ঠান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেকসহ সভাপতি গাজী আতিয়ার রহমান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button