খুলনা প্রেসক্লাবের শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দেশ টেলিভিশন এবং যুগান্তর পত্রিকার খুলনার রিপোর্টার নূর ইসলাম রকি’র বড় ফুফু আছিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদার”ল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর। সাংবাদিক নূর ইসলাম রকি’র বড় ফুফু আছিয়া বেগম আজ সোমবার দুপুর ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা মাগরিব বাদ দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠ ঈদগায় অনুষ্ঠিত হয়ে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।



