সাংবাদিক রশীদ খোকনের হত্যা মামলা পুন:তদন্ত করতে হবে

# কেইউজের স্মরণসভায় বক্তারা #
খবর বিজ্ঞপ্তি ঃ শহিদ সাংবাদিক হার”ণ-অর-রশীদ খোকন অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি। তিনি ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। বক্তার নতুন সরকারের কাছে শহিদ সাংবাদিক হারুন-অর-রশীদ খোকনের হত্যা মামলাসহ আততায়ীদের হাতে নিহত সকল সাংবাদিকের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।
আজ সোমবার খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার শহিদ সাংবাদিক হার”ণ-অর-রশীদ খোকনের ২৪তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সদস্য দেবব্রত রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মহেন্দ্রনাথ সেন।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিভি রির্পোটার ইউনিটের সাবেক সভাপতি সুনীল দাস, যুগ্ম সম্পাদক এস এম মনির”জ্জামান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, বাপী খাঁন প্রমুখ।
এর আগে নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুর”তে সাংবাদিক হার”ণ-অর-রশীদ খোকনসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, গত ২০০২ সালের ২ মার্চ রাতে নগরীর মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক হার”ণ-অর-রশীদ খোকন শাহাদাৎ বরণ করেন।



