স্থানীয় সংবাদ

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৩ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা

# জনস্বার্থে অভিযান চলমান রাখার আশ্বাস

# নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার :বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সোমবার (২ মার্চ) ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন সংশ্লিষ্টরা।

তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে মোল্লা স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা, বাবু টি স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা এবং সিগনাল কে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণ কে প্রতারিত করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে নিউ বর্ন বেবী কে ২ হাজার টাকা, পারফেক্ট শপ কে ১ হাজার টাকা এবং রসমহল কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার এম এ মজিদ রোড ও বারাকপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সেইফ ফুড সুইটস কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা ও একই অপরাধে বিসমিল্লাহ সুইটস এন্ড স্ন্যাকস কে ৩ হাজার টাকা এবং শুভ মিষ্টান্ন ভা-ার কে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ কারার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আমিন স্টোর অবৈধ পণ্য বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা এবং মেসার্স তন্ময় স্টোরকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান কে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আদিব ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং হাবিব ট্রেডার্স কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে জনি বাজার কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে দৌলতপুর উপজেলার খালিশাকুন্ডি বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ট্রেডার্স কে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভেজাল পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১৬ হাজার টাকা, নিশাত ট্রেডার্স কে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং আরাধনা ট্রেডার্স কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে মোল্লা সুইটস এন্ড বিরিয়ানি হাউজ কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বিসিক, নুড়িতলা ও মনিহার ফলপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স টু স্টার এন্টারপ্রাইজ কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫০ হাজার টাকা, মেসার্স তামান্না ট্রেডার্স কে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণ কে প্রতারিত করার অপরাধে ৫০ হাজার টাকা, রিয়াদ ফল ভান্ডার কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা এবং শরীর ফল ভান্ডার কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে মুজিবনগর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫ টি প্রতিষ্ঠান কে ৩৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অভিযানে ২৭ টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ২৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার আশ্বাস জানান। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, খুলনার বাজারসহ নিয়মিত তদারকির পাশাপাশি মাহে রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন অভিযান অব্যাহত রাখা হয়েছে। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button