মণিরামপুরের পল্লীতে মাছের ঘের থেকে কিশোরের লাশ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরের পল্লীতে মাছের ঘের থেকে আরিফ হোসেন(১৭) নামে এক কিশোরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক হত্যাকান্ডটি মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামে ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার(২মার্চ)সকালে স্থানীয়রা বালিধা গ্রামের বৈরাগী মোড় সংলগ্ন এলাকায় আনোয়ার ফকিরের মাছের ঘের থেকে স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে আরিফ হোসেনের (১৭)লাশ উদ্ধার করে স্থানীয়রা। রবিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আরিফের মরদেহ ওই ঘেরের পানিতে ফেলে রেখেছে বলে পুলিশের ধারনা। নিহত আরিফের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে এবং তার ডান হাতের কব্জি কাটা ছিল। যেটা ঘটনাটির নৃশংসতার প্রকাশ। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে। কি কারণে দুর্বৃত্তরা নৃশংসভাবে আরিফকে হত্যা করেছে সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
কিশোর আরিফের হত্যাকান্ডকে ঘিরে স্বজন ও গ্রামবাসীর মাঝে চলছে শোকের মাতম।



