স্থানীয় সংবাদ

খুলনা-৩ আসনের সংসদ সদস্য বকুলসহ ৬ জনকে হুইপ নিয়োগ

প্রবাহ রিপোর্টঃ খুলনার বকুলসহ ৬ জনকে হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।সোমবার (২ মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বল হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নি¤œবর্ণিত সংসদ-সদস্যগণকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করিলেন। নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম বকুল (১০১ খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (২২৩ শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (২৭৭ লক্ষ্মীপুর-৪)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button