স্থানীয় সংবাদ
প্রবাহ সম্পাদকের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাবের বিবৃতি

কলারোয়া প্রতিনিধি : দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক প্রবাহের কলারোয়া প্রতিনিধি তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, কাজী সিরাজ, সুজাউল হক ও দেলোয়ার হোসেন।


