স্থানীয় সংবাদ

খালিশপুর ১০নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড জরিপের কাজ সমাপ্ত

# জরিপের আওতায় এসেছে ৭৪০৪টি পরিবার #

স্টাফ রিপোর্টারঃ পূর্ব ঘোষণা অনুযায়ী ১০নং ওয়ার্ডে জরিপের কাজ গতকাল শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ৭৪০৪টি খানা (পরিবার) জরিপের আওতায় এসেছে। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই খালিশপুরে ফ্যামিলী কার্ড প্রস্তুতে ব্যাপক কার্যক্রম চলছে। ঈদের আগেই ফ্যামিলী কার্ড প্রদানের জন্য কেসিসি এ তৎপরতা শুরু। খালিশপুর ১০নং ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্ড প্রদান করা হবে। দেশের আটটি বিভাগীয় শহরের ১০টি উপজেলা প্রাথমিকভাবে এ কার্ড চালু করা হবে। তার মধ্যে খালিশপুর ১০নং ওয়ার্ড পড়েছে। কেসিসি ফ্যামিলী কার্ড কার্যক্রমের পাইলটিং নিয়ে নিয়মিত তদারকি করা। আগামী ১০ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ কাজটি করা হচ্ছে সমাজসেবা অফিসের নেতৃত্বে। ২০০ জন জরিপ সদস্য এ কাজটি করছেন। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শেখ কানিজ মোস্তফা বলেন, মঙ্গলবার ১০নং ওয়ার্ডে জরিপ শেষ হয়েছে। এই ওয়ার্ডে ১১ হাজার ৮শ’ পরিবার রয়েছে। সোমবার পর্যন্ত জরিপ করা হয়েছে ৭৪০৪টি খানা (পরিবার)। সফটওয়ার পোস্টিং করা হয়েছে৪৯৫৫টি। জরিপের আওতায় আসলেই সবাই কার্ড পাবে না। জরিপ শেষে তিন ক্যাডাগরিতে কার্ড দেয়া হবে। এর মধ্যে দরিদ্র, অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ নি¤œবিত্ত মানুষ কার্ডের আওতায় আসবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button