ওব্যাট হেল্পার্সের উদ্যোগে খালিশপুর ও গিলেতলায় ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ ঈদ উপহার মানবিক সহায়তার আওতায় ওব্যাট হেল্পার্সের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় গিলাতলা সবুজ পল্লীতে ১৬৮ এবং ১২টায় খালিশপুর ৬০০ প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একটি প্যাকেটে ৯টি আইটেম ছিল। গিলাতলা সবুজ পল্লীতে সকাল ১১ টায় খুলনা প্রজেক্ট অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ করেন ফুলতলা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রধান অতিথি মোঃ আলমগীর হোসেন। এর পর মানবিক সহায়তার আওতায় বেলা সাড়ে ১২ টায় খালিশপুর বঙ্গবাসী এলাকায় নিজস্ব ভবনে ওব্যাট হেল্পার্স এর উদ্যোগে খুলনা প্রজেক্ট অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ৬শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান অতিথি মোঃ শাহজাহান।ঈদ উপহারে এক পরিবারের জন্য বরাদ্দ ছিল চাল ১০ কেজি, তেল ২ লিটার, ডাল দুই কেজি, আটা দুই কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, খেজুর ১ কেজি, ছোলা দুই কেজি, চিনি ২ কেজি। এ সময় সভাপতির বক্তব্যে ওব্যাট হেলপারস এর খুলনা অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, দেশের মানুষের উন্নয়নে গরিব দুঃখীর পাশে ওব্যাট এর প্রতিষ্ঠাতা আনোয়ার খান সাহেব যেভাবে শিক্ষার্থীদের সহযোগিতা ও আর্থিক অনুদানসহ আরোও নানাভাবে সাহায্য করেন। তারই ধারাবাহিকতা আমি যেমন ধরে রেখেছি ঠিক তেমন ধরে রাখার জন্য আমার মতন হুমায়ুন সবাইকে হতে হবে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, সময়ের আলো পত্রিকার খুলনা ব্যুরো ও চ্যানেল এস টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, ওব্যাট মনিটরিং অফিসার শারজিল জিলানী, প্রধান শিক্ষিকা নাওশিন জেবা, তানভির স্বপন, ওব্যাট থিংকট্যাংক-এর সাঃ সম্পাদক হুমায়রা হুমা, মোঃ নাসিম আহমেদ, মোঃ রানা, রুমানা, পিহু, শামিমা, তানভির স্বপন-সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।


