স্থানীয় সংবাদ

প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি : প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এমপি’র হাতে মৎস্য রপ্তানী প্রসারে ই-ট্রেসিবিলিটি প্রকাশনা গ্রন্থ হস্তান্তর করা হয়েছে। বাগেরহাটের রামপালের কৃতি সন্তান ড. শেখ ফরিদুল ইসলাম এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ ফোয়াবের প্রতিনিধিগণ সোমবার সচিবলায় (১ মার্চ) বেলা ১২টায় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করে মৎস্য রপ্তানী প্রসারে দীর্ঘ গবেষনা লব্ধ ই-ট্রেসিবিলিটি প্রকাশনা গ্রন্থ ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহিন প্রতিমন্ত্রীর হাতে হস্তান্তর করেন। তখণ প্রতিমন্ত্রীর সাথে ফোয়াব প্রতিনিধিগণের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয় এর মধ্যে ছিলো সুন্দরবনের দুবলার চরের উন্নয়ন ও সেখানে নিরাপত্তা জোরদারসহ আরো বেশি মানুষের কর্মসংস্থান। দুবলার চরে লক্ষাদিক মৎস্যজীবী রয়েছে যাদের বিভিন্ন সময় বনদস্যুদের হাতে পড়ে সর্বস্ব হারাতে হয় এবং প্রাণও দিতে হয়। অনেকে নিরাপদে বাড়ী ফিরতে পারে না। যার কারনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। সুন্দরবন অঞ্চলে প্রচুর কাঁকড়া পাওয়া যায়, যার পুরোটাই বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। কাঁকড়া আহরনকারীদের প্রতি সুদৃষ্টি দিতে হবে। কাঁকড়া আহরনের পর যাতে তারা কাঁকড়া নিয়ে মংলায় ফিরে সহজেই ডিপোতে দিয়ে বিনিময় অর্থ নিয়ে তাদের জীবন মান উন্নত করতে পারে। প্রয়োজনে খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সহযোগিতা স্বরুপ তাদের ইঞ্জিন নৌকায় পরিবহনের ব্যবস্থা করা যেতে পারে। সারা দেশে ৩ লক্ষ চিংড়ি চাষি ছিলো, এরমধ্যে এক লক্ষ চিংড়ি চাষি পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছে । ২ লাখের অবস্থা ভাল নয়। এই চিংড়ি চাষিদের জীবন মান উন্নয়নের জন্য সরকারের জলবায়ু ফান্ডের মাধ্যমে খামার/ঘের খনন, আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষন, আধুনিক ও টেকসই যন্ত্রপাতি ও প্রযুক্তি হস্তান্তর করা যায়। চিংড়ি চাষীদের দক্ষতা উন্নয়নের ব্যাপারে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন খুলনায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) প্রস্তাবিত ফোয়াব ফিসারি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করে তাদের মাধ্যমেও চাষীদের প্রশিক্ষন করানো যায়। সুন্দরবন অঞ্চলে বিগত দিনে মৎস্যজীবীদের হামলা-মামলা হয়েছে। সেগুলোর নিরোসন জরুরী। সেই সাথে যারা জড়িত তাদেরকে আগামী দিনে সুন্দরবনে প্রবেশ করতে না দেওয়া হয়। উপকূলীয় এলাকার আট হাজার কিলোমিটার ভেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন এখন সময়ের দাবী। দুবলার চরে যে ঐতিহ্যবাহি রাস মেলা অনুষ্ঠিত হয়। সেই রাসমেলা কমিটির পরিবর্তন আবশ্যক হয়ে পড়েছে। কিছু বিচ্ছিন্ন ঘঠনা ঘঠেছে সুন্দরবন এলাকায় মাছ ধরার সময় বন বিভাগের কিছু কর্মকর্তা মৎস্যজীবীদের হয়রানি করে, সেটা বন্ধ করতে হবে। মংলায় একটি অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ কাঁকড় ার হ্যাচারি স্থাপন জরুরী। এ বিষয়ে প্রতিমন্ত্রী বেশ আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী আরো আগ্রহ প্রকাশ করেন যে মংলা তথা খুলনা অঞ্চলে একটি ভেটকি মাছের হ্যাচারী হবে, হবে একটি খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহি মাছ ফাইস্যা, সেই ফাইস্যা মাছেরও একটি হ্যাচারী। গড়ে তোলা দরকার বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটি অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ চাইনা স্ট্যান্ডার্ড কুইচ্যার হ্যাচারী। বঙ্গোপসাগরে আছে হরেক রকমের মাছ। এই সাগরের মাছ নিয়ে গবেষনার জন্য একটি গবেষনা কেন্দ্র এবং সেই কেন্দ্রেই থাকবে অত্যাধুনিক টেকনোলজির মাছের হ্যাচারী, গবেষনা পুকুর, কন্টাকগ্রোয়ার চাষি। প্রতিমন্ত্রী খুব দ্রুত সময়ের মধ্যে চান যে বাগেরহাট খুলনা অঞ্চল চিংড়ী ও কাঁকড়া উৎপাদন দিয়ে বাংলাদেশ তথা বিশ্ব বাজারে একটা সুনাম অর্জন করুক। আর বর্তমান তারেক রহমান সরকার গ্রামীন অর্থনীতি শক্তিশালী করতে বদ্ধ পরিকর।
সুন্দরবন-বঙ্গোপসাগর-রয়েলবেঙ্গল টাইগার-হরিণ-পাকপাখালী প্রকৃতির এক নিদর্শন, উন্নত বিশ্বের ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে বহু আকাঙ্খিত। তাই সুন্দরবনকে ঘিরে আমেরিকা-ইউরোপ স্ট্যান্ডার্ড একটা পর্যটন তৈরী করতে পারলে বাংলাদেশ বিশ্ব পর্যটনে সুনাম অর্জন করতে পারবে। প্রকাশনা গ্রন্থ প্রদানের মুহুর্তে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য ড. বায়েজিদ মোড়ল, গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট শাহ মামুনুর রহমান তুহিন, ফোয়াবের যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক আবু তোহা ফোয়াদ প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button