ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

সাইফুল্লাহ তারেক ঃ খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বছরের পর বছর বন্ধ থাকা বেসরকারি পাট কল মহাসেন, সোনালী, এ্যযাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ঈদের পূর্বে একালিন বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার এর মাধ্যমে বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন’ এর পক্ষ থেকে গতকাল সকাল ১১ টায় জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি দিয়েছে এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সহ সভাপতি মহাফুজুর রহমান, এস এ এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা হায়দার আলী , আব্দুস সাত্তার, আইনুদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানির কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস প্রমুখ । স্মারকলিপিতে শ্রমিক নেতারা উল্লেখ করেন মহাসেন, এ্যাযাক্স , সোনালী, জুট স্পিনার্স মিল, আফিল জুট মিল , হুগলি বিস্কুট কোম্পানি সহ বেসরকারি সকল বন্ধ মিল চালু, আংশিক চালু মিল পূর্ণাঙ্গ চালু করতে হবে।বেসরকারি বন্ধ মিলে শ্রমিকদের গ্রাজুয়েট সহ সকল পাওনা পরিশোধ করতে হবে। ( ২৫ % ক্ষতিপূরণসহ ) প্রদান করতে হবে । শ্রম আইন অনুযায়ী শ্রমিকের বেতন ভাতা সহ সকল সুবিধা দিতে হবে। যেমন, চাকরিতে স্থায়ীকরণ, যাবতীয় ছুটি , পিএফ ফান্ড , গ্র্যাচুয়িটি সহ অন্যান্য।সমশিল্পে সমকাজে সমমজুরি দিতে হবে শ্রমিকের মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।শ্রম আইন অনুযায়ী প্রত্যেক মিলে ট্রেড ইউনিয়নের বিধান কার্যকর করতে হবে । দুর্ঘটনায়, মৃত্যুতে , দুরারোগ্য ব্যাধিতে, শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।শ্রম আইন ও শিল্প আইন অনুযায়ী মিল চালাতে হবে।


