স্থানীয় সংবাদ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে শিশু কল্যাণে গণমাধ্যমের অংশীদারিত্ব বিষয়ক মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর শহর এরিয়া প্রোগ্রামের আয়োজনে খুলনা প্রেসক্লাবের কনফারেন্স রুমে মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। তিনি শুভেচ্ছা বক্তব্যে সভার উদ্দেশ্য তুলে ধরেন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিস ও এপি অফিসের কর্মকর্তারাও অংশ নেন। উপস্থিত সাংবাদিকরা তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ্বাস, ।
আয়োজকরা জানান, সভার মূল উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ভিশনের চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য বিনিময় এবং গণমাধ্যমের মাধ্যমে তা বৃহত্তর সমাজের কাছে তুলে ধরা। ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে গণমাধ্যমকে একটি শক্তিশালী অংশীদার হিসেবে উল্লেখ করা হয়।
পরিশেষে এপি-২ এর এপি ম্যানেজার সুরভি বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button