তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালা প্রতিনিধি ঃ তালা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব এক আলোচনা সভা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ¦ ডা. শেখ মাহামুদুল হক ও জেলা শ্রশিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী। সাংবাদিক ইয়াছিন আলী’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সাংবাদিক এম.এ হাকিম, নারায়ন মজুমদার ও আকবর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ-বস্তুনিষ্ট সংবাদ নির্ভয়ে পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। এছাড়া আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, ঘুষ-দূর্নীতি, অনিয়ম বন্ধ সাংবাদিকদের সোচ্ছার থাকার আহবস জানান। এসময় তালা ও পাটকেলঘাটায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


