স্থানীয় সংবাদ
নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ইউ এস এ এর উদ্যেগে নগরীতে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল বুধবার নগরীর শিববাড়ী মোড়ে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ইউ এস এ এর পক্ষ থেকে পথচারী ৮শ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।সারাদেশে চলমান ইফতার সামগ্রী বিতরন কর্মসূচির অংশ হিসেবে খুলনায়ও এই কর্মসূচি পালিত হয়।এছাড়া খুলনা শহরে ৩০দিন বিভিন্ন স্হানে এই কর্মসূচি অব্যাহত থাকবে। ইফতার বিতরণ ছাড়াও এই রমজান মাসে খুলনা সহ বিভিন্ন জেলায় অসচ্ছল পরিবারের মাঝে রমজান মাসের পুরো বাজর,মশারী, হুইল চেয়ার বিতরন,সেলাই মেশিন,ঈদবস্ত্র বিতরন,কাচাবাজার,মাছ মাংশ বিতরন করা হয়।উল্লেখ থাকে যে, নাহিয়ান ফাউন্ডেশন অব ইউ এস এ এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন শায়লা আজীমের ব্যক্তিগত তহবিল থেকে এই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ইফতার বিতরণ অনুস্ঠানে খুলনা,ঢাকা বগুড়া, সাতক্ষীরা বরিশালের সমন্বয়বৃনদ উপস্থিত ছিলেন।



