স্থানীয় সংবাদ

আইইবি খুলনা সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি খুলনা সেন্টারের উদ্যোগে বুধবার সোনাডাঙ্গাস্থ সেন্টার প্রাঙ্গণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। আইইবি খুলনা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী ড. খন্দকার আফতাব হোসেনের সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। ইফতার মাহফিলে তিন শতাধিক প্রকৌশলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এছাড়াও আইইবি খুলনা সেন্টারের সম্মানিত সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button