বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

# মাদকে সয়লাব #
বাগেরহাট প্রতিনিধি ঃ প্রকাশ্য মাদক বেচ-কেনায় আলোচিত বাগেরহাটে এবার ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সদর উপজেলার বাদেকাড়া পাড়া এলাকায় বসতবাড়ী তল্লাশি করে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ইয়াবা বিক্রি করা নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক মুনির হোসেন খোকন ও তার স্ত্রী রেশমা আক্তার দীর্ঘদিন ধরে ভদ্রবেশে ইয়াবা ব্যবসা করে আসছিল। এ ঘটনায় বাগেরহাট সদর থানার পরিদর্শক এস.এম. জাফরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন বলে জানান বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান।



