স্থানীয় সংবাদ

কয়রায় সড়ক দুঘটনায় প্রাণ গেল শিশু কন্যা রাবেয়ার

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন ( ৭ ) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া খাতুন উপজেণার বামিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের কন্যা। সে বামিয়া গাজী শিশু শিক্ষা নিকেতনের তৃতীয় শ্রেনীর ছাত্রী। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার বামিয়ায় মোড়ের দিবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়রা থেকে একটি মাইক্রোবাস খুলনার উদ্দেশ্য বামিয়ার মোড়ে আসে অপরদিকে চাঁদ আলীর সেতুর দিক থেকে একটি ইজিবাইক কয়রা উদ্দেশ্য বামিয়ার মোড়ের দিকে আসে। এ সময় রাবেয়া খাতুন ঐ স্থানের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ঘটনাস্থলে এসে হঠাৎ আবু ইছা নামের এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি রাবেয়ার গায়ের ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাবেয়াকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য বলেন , সড়ক দুর্ঘটনায় শিশুটির বুকে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button